উত্তরদিনাজপুর

রায়গঞ্জের নির্বাচনে আচরনবিধি লাগু , নির্বাচনে লাগু আচরনবিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট  রায়গঞ্জ পুরসভা  নির্বাচন হতে চলেছে ।  সেই কারনে ইতি মধ্যেই রায়গঞ্জে নির্বাচনের আচরনবিধি লাগু  হয়েছে।  নির্বাচন লাগু থাকার পরেও সোমবার দুপুরে  মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় পুলিশের সামনেই বিজেপি প্রার্থীরা এবং তৃনমূল কংগ্রেস এক জন প্রার্থী বাইক র‍্যালী করে বলে অভিযোগ। এদিন এই বাইক র‍্যালী রায়গঞ্জ শহর থেকে শুরু করে  নমিনেশন পত্র জমা দিতে আসা প্রার্থীর সাথে কর্ণজোড়াতে জেলা প্রশাসনিক কার্যালয়ে আসে। জেলা বিজেপি সভাপতি নির্মল দাম জানান  বিজেপির সমর্থকরা উৎসাহতার সাথে বিভিন্ন প্রান্ত থেকে   আসে। কেউ বাইকে ,কেউ টোটতে করে কেউ বাসে চেপে। এরা কেউ প্রার্থীর সাথে আসে নি তাদের প্রার্থীর সাথে কোন সম্পর্ক নেই । ফলে নির্বাচনী বিধিভঙ্গ তারা করেননি। এদিকে মহকুমা শাসক তথা পৌরসভা নির্বাচনী আধিকারিক থামধুপ নামদেন শেরপা জানিয়েছেন,যেদিন থেকে পুর নির্বাচনের ঘোষনা হয়েছে  সে দিন থেকে নির্বাচন বিধি লাগু হয়েছে রায়গঞ্জে। সেখানে  নির্বাচনী আচরন বিধিভঙ্গ যারা করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।